ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা ইমরান হাশমি

আমুদরিয়া নিউজ: ডেঙ্গিতে আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি। পবন কল্যাণের সঙ্গে ‘ওজি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে ছবির শুটিং করছিলেন তিনি। তখনই অসুস্থ বোধ করতে থাকেন ইমরান। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গি আক্রান্ত অভিনেতা। তাই এই মুহূর্তে শুটিং বন্ধ রেখেছেন ইমরান। উল্লেখ্য, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *