বিশেষ মহড়া চলাকালীন শ্রীলঙ্কায় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার! মৃত ৬

আমুদরিয়া নিউজ: বিশেষ মহড়া চলাকালীন শ্রীলঙ্কায় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বায়ুসেনার দুই আধিকারিক সহ চার সেনাকর্মীর। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টারটি সেনার বিশেষ ব্রিগেড-এর জন্য মহড়া দিচ্ছিল। বায়ুসেনাঘাঁটি থেকে ওড়ার কিছু পরেই বেল ২১২ হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি মাদুরু ওয়া এলাকায় ভেঙে পড়ে। শুক্রবার সকালে এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয় সেনাকর্মীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে সেনার তরফে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *