চরবৃত্তি! পাক দূতাবাসের আরও এক কর্মীকে দেশ ছাড়তে বলল নয়াদিল্লি

আমুদরিয়া নিউজ: মাঝে ৮ দিনের ব্যবধান। ফের পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিদেশমন্ত্রকে তলব করে দূতাবাসের ওই কর্মীর ‘ডিমার্চ’ নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ১৩মে পাক দূতাবাসেরই আর এক কর্মীকে চরবৃত্তির অভিযোগে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করেছিল দিল্লি। পাক দূতাবাসের ওই কর্মীর নাম এহসান উর রহিম ওরফে দানিশ। পাক চর জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *