আমুদরিয়া নিউজ: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে আমেরিকায় প্রাণ গেল দুই ইজরায়েলি দূতাবাস কর্মীর! যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দু’জন। সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নিন্দা করেছে ইজরায়েল। রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েল রাষ্ট্রদূত ড্যানি ডানন ক্ষোভ উগরে বলেন, “ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের কাছে গুলি চলেছে। এটা ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ।” ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা।”
Total Views:
0