মাত্র ৩৩ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাক ব্যাটার

আমুদরিয়া নিউজ: মাত্র ৩৩ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলি। সমাজমাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন আসিফ লিখেছেন, “পাকিস্তানের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। দেশের হয়ে ক্রিকেট মাঠে লড়াই করেছি। এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না। আমার পাশে থাকায় সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ।” আসিফ আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট ছাড়ছি না। ঘরোয়া ক্রিকেট খেলব। পাশাপাশি গোটা বিশ্বে লিগ ক্রিকেটও খেলব।” ২০১৮ সালের ১ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল আসিফের। পাকিস্তানের হয়ে ২১টি এক দিন ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের জাতীয় দলে মূলত লোয়ার মিডল অর্ডারে ফিনিশার হিসেবে বড় ভূমিকা ছিল তাঁর। আক্রমণাত্মক ব্যাটার হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি পেয়েছেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সাত বলের ২৫ রানের এক উত্তেজনাপূর্ণ ইনিংসের জন্য। ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছেন তিনি। তার পর থেকে আর দলে সুযোগ পাচ্ছিলেন না আসিফ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *