টলিউডে নিরাপত্তা ইস্যুতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

"Safety First, Before the Spotlight."

আমুদরিয়া নিউজ : তালসারিতে শ্যুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুবে  মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সরব টলিউড। অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সকাল থেকেই আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান সদস্য এবং অন্যান্য কলাকুশলীরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। শুটিং স্পটগুলিতে সুরক্ষা ব্যবস্থার জোরদার করার দাবিই এখন প্রধান ইস্যু।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *