আমুদরিয়া নিউজ : ২০২৫ সালে ভারতে মোট ১৬৬টি বাঘের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪০টি বেশি। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি, ৫৫টি বাঘের মৃত্যু নথিভুক্ত হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে স্বাভাবিক বার্ধক্য, অসুস্থতা, এলাকা দখল নিয়ে সংঘর্ষ ছাড়াও কিছু ক্ষেত্রে মানবসৃষ্ট কারণ—যেমন বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক ও রেল দুর্ঘটনা এবং অবৈধ কার্যকলাপকে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেলেও আবাসস্থলের সংকোচন ও মানুষের সঙ্গে সংঘাত বাঘ সংরক্ষণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর সংরক্ষণ নীতির প্রয়োজন বলে মত পরিবেশবিদদের।
Total Views:
0