আট বিমানবন্দরে বসছে ফুল-বডি স্ক্যানার

আমুদরিয়া নিউজ: বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে দেশের আটটি বিমানবন্দরে ফুল-বডি স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি ও আহমেদাবাদ বিমানবন্দর এই তালিকায় রয়েছে।

ইতিমধ্যেই কয়েকটি বিমানবন্দরে এই প্রযুক্তির পরীক্ষা চলছে। স্ক্যানারগুলির প্রযুক্তি ভারতীয় পোশাকের ধরন অনুযায়ী আরও নির্ভুল করার কাজও চলছে।

যাত্রীদের গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্ক্যানারের পর্দায় যাত্রীর প্রকৃত শরীরের ছবি দেখানো হবে না; তার পরিবর্তে একটি সাধারণ 3D অবয়ব ব্যবহার করে সন্দেহজনক বস্তু শনাক্ত করার ব্যবস্থা থাকবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *