নিয়োগ নীতি নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ ঘোষণা

আমুদরিয়া নিউজ : রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করতে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বদলের পর নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও রাজনীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি চাকরির পরীক্ষায় আর কোনও ফর্ম ফিল-আপ ফি নেওয়া হবে না। পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এছাড়া পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপিও দেওয়া হবে, যাতে তারা নিজেদের উত্তর যাচাই করতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে ইন্টারভিউয়ের নম্বরে। এবার চাকরির পরীক্ষায় ইন্টারভিউয়ের জন্য সর্বোচ্চ ৫ নম্বর বরাদ্দ থাকবে। প্রয়োজনে তার থেকেও কম নম্বর রাখা হতে পারে। এর ফলে মেধাতালিকায় লিখিত পরীক্ষার গুরুত্ব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *