আমুদরিয়া নিউজ: বিরাট কোহলি -র শরীরে নতুন ‘ইনফিনিটি’ ট্যাটু ঘিরে এখন তুমুল চর্চা। অনেকে মনে করছেন, এই বিশেষ ট্যাটু স্ত্রী অনুস্কা পরিবারের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবেই করিয়েছেন তিনি।
জানা গিয়েছে, আইপিএলের প্র্যাকটিসের সময় জার্সি তুলতেই পেটের কাছে দেখা যায় নতুন ‘ইনফিনিটি’ ট্যাটু। এরপরই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ট্যাটু নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কোহলি।ভক্তদের একাংশের ধারণা, এটি অনুষ্কা ও সন্তানদের উদ্দেশেই উৎসর্গ করা।
Total Views:
0