বুরকিনা ফাসোতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি রাষ্ট্রের অধীনে

আমুদরিয়া নিউজ : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামরিক সরকার। নতুন ঘোষণায় জানানো হয়েছে, দেশের সব রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা হচ্ছে এবং তাদের অফিস, জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অধীনে নেওয়া হবে। সরকারের দাবি, রাজনৈতিক দলগুলির কার্যকলাপ দেশের ঐক্য ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হয়ে উঠেছিল।

২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক কার্যকলাপ সীমিত ছিল। এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়া করা হল। সামরিক সরকারের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। প্রশাসনের বক্তব্য, নতুন রাজনৈতিক কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত কোনও দল কাজ করতে পারবে না।

এই সিদ্ধান্তে দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক মহলের একাংশ আশঙ্কা প্রকাশ করেছে, এতে সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার আরও সংকুচিত হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *