আমুদরিয়া নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে ভারতের অস্ত্র ও গোলাবারুদ রফতানি প্রায় ১৮ গুণ বেড়েছে। জানানো হয়েছে, গত চার বছরে ইউরোপে ৮৭২ মিলিয়ন ডলার বা প্রায় ৮,৩০০ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছে ভারত। যুদ্ধের আগের চার বছরে এই রফতানির পরিমাণ ছিল ৪৯.২ মিলিয়ন ডলার বা প্রায় ৪৭০ কোটি টাকা।
মধ্য ও পূর্ব ইউরোপের ১৩টি দেশে গোলাবারুদ ও সংশ্লিষ্ট উপকরণ রফতানির নিরিখে দক্ষিণ কোরিয়ার পরেই রয়েছে ভারত। এদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সামগ্রী রফতানি রেকর্ড ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবর্ষে ছিল ২৩,৬২২ কোটি টাকা। বর্তমানে ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করে ভারত।
Total Views:
0