তামিলনাড়ুতে শিক্ষক-কৃষকদের মামলা প্রত্যাহার, বিধানসভায় বিতর্ক

আমুদরিয়া নিউজ: আন্দোলনরত শিক্ষক ও কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দায়ের হওয়া মামলাগুলি এর আওতায় আসবে। সিপকট শিল্পাঞ্চল ও পরানদুর বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের মামলাও প্রত্যাহার করা হবে।

তবে এই সিদ্ধান্ত ঘিরে বিধানসভায় সরকারের সমালোচনা করেছে বিরোধীরা। বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন পাল্টা দাবি করেন, আগের ডিএমকে সরকারের আমলেও বিভিন্ন আন্দোলন ঘিরে পাঁচ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *