বুলগেরিয়ায় সমকামী যুবককে পিটিয়ে হত্যা

A Cruel Trap on Youth Hill: Testing Bulgaria’s New Hate Crime Legislation After a Tragic Death.

আমুদরিয়া নিউজ: বুলগেরিয়ার প্লোভদিভ শহরের ‘ইউথ হিল’ এলাকার কাছে জর্জি কুজেভ নামক ৩১ বছর বয়সী এক সমকামী যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত মঙ্গলবার বিকেলে ডে-কেয়ার সেন্টার থেকে বাচ্চাদের নিয়ে ফেরার সময় কয়েকজন অভিভাবক রক্তাক্ত ও অচেতন অবস্থায় জর্জিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন নাবালকসহ বেশ কিছু কিশোরকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জর্জিকে কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতে নির্জন স্থানে ডেকে এনে সমকামবিদ্বেষের কারণে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে; পুরো বিষয়টি এখন ঘৃণামূলক অপরাধ (Hate Crime) হিসেবে খতিয়ে দেখছে প্রশাসন।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *