শুভেন্দু অধিকারী থেকে পবিত্র কর পর্যন্ত—একাধিক হেভিওয়েট কেন্দ্র থেকে আজ প্রার্থী মনোনয়ন জমা পড়েছে, তালিকা প্রকাশিত

আমুদরিয়া নিউজ : নির্বাচনী উত্তাপ চরমে। ভবানীপুরে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন, সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে হেভিওয়েট বিজেপি প্রার্থী স্বপন দাসগুপ্ত ও শতরূপা মনোনয়ন দাখিল করবেন। তৃণমূলের নন্দীগ্রামে পবিত্র করও মনোনয়ন জমা দেবেন। জানা যায়,দক্ষিণ কলকাতার তিনটি কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে আজ রোড শো করবেন অমিত শাহ।

ভবানীপুরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাসবিহারী ও বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও মনোনয়ন জমা দেবেন। পায়ে হেঁটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু, স্বপন দাশগুপ্ত ও শতরূপা। বাংলার বিজেপির ইতিহাসে এটি প্রথমবার, যেখানে কোনো প্রার্থীর মনোনয়নে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা গিয়েছে, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দেবেন পবিত্র কর, সঙ্গে থাকবেন সাংসদ রচনা। তৃণমূল কংগ্রেসও গ্রাম বাংলার মানুষের কাছে নিজেদের প্রার্থী রচনা’কে পৌঁছে দিচ্ছে বুথ ভিত্তিক প্রচারের মাধ্যমে, বিশেষ আড়ম্বর না করে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *