রাজস্থানের গুদামে অগ্নিকান্ড, মর্মান্তিক মৃত্যু চারজনের

আমুদরিয়া নিউজ : রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানা এলাকায় একটি পুরোন জিনিসের গুদামে ভয়াবহ আগুনে চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই নাবালিকা রয়েছে। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১৫ বছরের কবিতা, তার সাত বছরের এক আত্মীয়া, হরিয়ানা থেকে আসা চালক রবিনদত্ত যাদব এবং জনি নামে এক কর্মী।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক সম্ভবত জ্বালানো বিড়ি ফেলে দেন, যা পারফিউমের বোতলে থাকা দাহ্য স্পিরিটে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে আটকে পড়ে তারা দমবন্ধ হয়ে মারা যান এবং পরে আগুনে দগ্ধ হন।

এক মহিলা কর্মী কোনওভাবে পালাতে সক্ষম হলেও তার পায়ে চোট লেগেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গুদামের মালিক পলাতক, আর এক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *