আমেরিকার কংগ্রেসে এইচ-১বি ভিসা স্থগিতের প্রস্তাব

আমুদরিয়া নিউজ : অ্যারিজোনার কংগ্রেসম্যান এলি ক্রেন এইচ-১বি ভিসা অপব্যবহার আইন ২০২৬ নামে একটি বিল উত্থাপন করেছেন, যেখানে তিন বছরের জন্য এই কর্মসূচি স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিলে বার্ষিক ভিসার সংখ্যা ৬৫,০০০ থেকে কমিয়ে ২৫,০০০ করা এবং ন্যূনতম বেতন ২ লাখ ডলার নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।

রিপাবলিকান আইনপ্রণেতাদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে কম খরচে বিদেশি শ্রমিক এনে মার্কিন কর্মীদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। বিলটিতে লটারি পদ্ধতির পরিবর্তে বেতনভিত্তিক নির্বাচন এবং নিয়োগদাতাদের মার্কিন কর্মী না পাওয়ার প্রমাণ দেওয়ার শর্তও রাখা হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *