আমুদরিয়া নিউজ: অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুও ভারতে বিক্রি শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই ব্লিনকিটে সব ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দিল্লি-এনসিআর-এর গ্রাহকদের জন্য ফোনটি বিক্রির ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন ব্লিনকিটের প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্ডসা। আগামী সপ্তাহগুলিতে আরও স্টক আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে কতগুলি ইউনিট বিক্রির জন্য রাখা হয়েছিল, তা স্পষ্ট করেননি।
ফোনটি বিক্রি শুরু হতেই দিল্লির নেক্সাস সিলেক্ট সিটিওয়াক মলে অ্যাপলের স্টোরে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায় বলে জানা গেছে।
Total Views:
0