ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, দুঃখ প্রকাশ ট্রাম্পের

আমুদরিয়া নিউজ: ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকেরা জানিয়েছেন মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে তাঁর। অবস্থা অত্যন্ত গুরুতর বলে বিবৃতি জারি করে জানিয়েছে বাইডেনের দফতর। তাতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল প্রাক্তন প্রেসিডেন্টের। চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষা করে প্রস্টেট ক্যানসার সম্পর্কে নিশ্চিত হন। মূত্রাশয় থেকে ক্যানসার ছড়িয়ে গিয়েছে হাড় পর্যন্ত। বিবৃতিতে বলা হয়েছে, রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তবে এই ক্যানসার হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে। বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *