আমুদরিয়া নিউজ:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের পর শুক্রবার রাখিবন্ধনের দিনে জাতীয়তাবাদের বার্তা নিয়ে কর্মসূচি আযোজিত হয়। বৃষ্টির মধ্যেও তেরঙ্গা হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে থানার রাস্তা পর্যন্ত জড়ো হন মানুষ। সেখানে ‘১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচিতে জাতীয় স্তোত্র পরিবেশন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ, ‘থ্রেট কালচার’ এবং ‘আজাদি’ স্লোগান নিয়ে কথা বলেন। পাশাপাশি জাতীয়তাবাদ ও দেশের নিরাপত্তার পক্ষে থাকার বার্তা দেন তিনি।
Total Views:
0