আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আগে কলকাতা জুড়ে রেস্তোরাঁ ও খাদ্যবিপণিতে অভিযান চালাল পুরসভা। খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধিতে অনিয়মের অভিযোগে মঙ্গলবার পর্যন্ত ৪০টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৫৯২টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১,২২৪ কেজি খাবার নষ্ট করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে দু’সপ্তাহের মধ্যে জবাবদিহি ও খাদ্যসুরক্ষা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0