ওড়িশায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল প্রায় ২০.৫৬ লক্ষ নাম

আমুদরিয়া নিউজ: ওড়িশায় ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া SIR—Special Intensive Revision শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংশোধনের আগে রাজ্যে প্রায় ৩ কোটি ৩৩.৯৯ লক্ষ নথিভুক্ত ভোটার ছিলেন। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ৩২ হাজার ৭৫৪।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের যাচাইয়ে প্রায় ২০ লক্ষ ১২ হাজার নাম বাদ পড়ে। এর মধ্যে প্রায় ৮ লক্ষ ৩২ হাজার মৃত ভোটার, ৮ লক্ষ ৮ হাজার স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার, প্রায় ২ লক্ষ অনুপস্থিত ভোটার এবং ১ লক্ষ ৫৮ হাজার একাধিক জায়গায় থাকা একই ভোটারের নাম ছিল। পরবর্তী দাবি-আপত্তি পর্বে আরও কিছু নাম বাদ পড়লেও নতুন করে প্রায় ২ লক্ষ ৯০ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার প্রায় ১ কোটি ৬১ লক্ষ ৩০ হাজার, মহিলা ভোটার প্রায় ১ কোটি ৫৫ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২,৭৭৪ জন। নির্বাচন দফতর জানিয়েছে, ভোটাররা নিজেদের নাম ও তথ্য যাচাই করতে পারবেন এবং তালিকায় কোনও সংশোধন বা নতুন নাম অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা যাবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *