আজকের আবহাওয়া | ২২ সেপ্টেম্বর ২০২৬

আমুদরিয়া নিউজ: বর্ষার শেষবেলায় ফের বদলের ইঙ্গিত বাংলার আকাশে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ, মঙ্গলবার, রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গে আজ মূলত মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ তরাই-ডুয়ার্সে দিনের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গেও আজ আকাশ থাকবে মূলত মেঘলা। কলকাতা-সহ বিভিন্ন জেলায় এক-দু’পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩°C – ৩৫.৫°C এবং সর্বনিম্ন ২৬.২°C – ২৬.৭°C, হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫°C এবং সর্বনিম্ন ২৩.৪°C, হুগলি ও দুই ২৪ পরগনার গড় তাপমাত্রা ৩২°C থেকে ৩৪°C এর মধ্যে রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩.২°C, বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬°C এবং সর্বনিম্ন ২৫.৮°C, বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭°C এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, আজ থেকেই বদলের পথে বাংলার আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তাই বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, আর বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *