আমুদরিয়া নিউজ: ফের কর্মী ছাঁটাইয়ের পথে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সংস্থার বিভিন্ন টিম থেকে প্রায় ১,০০০ কর্মীর চাকরি গিয়েছে বলে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও ব্রিটেনের কর্মীরাও এই ছাঁটাইয়ের আওতায় রয়েছেন বলে জানা গিয়েছে।
অ্যামাজনের স্টোরস ব্যবসার একাধিক বিভাগে এই ছাঁটাই হয়েছে। সংস্থার দাবি, ব্যবসার অগ্রাধিকার ও কাঠামোয় পরিবর্তনের কারণেই কয়েকটি পদ বিলুপ্ত করা হয়েছে। তবে ছাঁটাইয়ের সঠিক সংখ্যা প্রকাশ করেনি অ্যামাজন। এদিকে ফের চাকরি হারানোর খবরে কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
Total Views:
0