ছেলের বউকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, ধৃত শ্বশুর

আমুদরিয়া নিউজ : ছেলের বউকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার ঘটনা। পুলিশ জানায়, সাহুডাঙ্গি এলাকার বাসিন্দা বধূর ১০ বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। অভিযোগ, গত কয়েক বছর ধরে তাঁর ওপরে শারীরিক নির্যাতন চালিয়েছেন তাঁর শ্বশুর। কিন্তু, অভিযোগ জানানোর উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি। কারণ, তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। এর পরে দুদিন আগে তিনি সুযোগ পেয়ে দুই সন্তানকে নিয়ে ভোরের আলো থানা এলাকার বাবার বাড়িতে চলে যান। সেখান থেকে বাড়ির লোকজনকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কোনও কথা বলেননি। ওই ঘটনার কথা বধূ তাঁর স্বামীকেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন। এ ক্ষেত্রে তাঁর স্বামীর ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *