অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ শুরু আগামীকাল

আমুদরিয়া নিউজ : মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার নবান্ন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদনপত্র প্রকাশ করা হবে। অনলাইন ও অফলাইন—দুইভাবেই ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার বিস্তারিত নির্দেশিকা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হবে। দ্রুত এনরোলমেন্ট সম্পূর্ণ করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সূত্রের খবর, জুন মাস থেকেই সুবিধাভোগীরা টাকা পেতে শুরু করতে পারেন।

মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকবে। পাশাপাশি দ্রুত ট্রান্সফার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। একইসঙ্গে মা ক্যান্টিনে সাশ্রয়ী মূল্যে মাছ-ভাত দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেন তিনি। বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *