বিস্ফোরণের পরেই ভয়াবহ আগুন লাস ভেগাসের ক্যাসিনোয়

আমুদরিয়া নিউজ: বিস্ফোরণের পরেই আগুনের গ্রাসে আমেরিকার লাস ভেগাসের ক্যাসিনো। শুক্রবার গভীর রাতে লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। এসে দেখেন ওই ক্যাসিনো থেকে গল গল করে ধোঁয়া বার হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাতে ওই এলাকার আকাশ ঢেকে যায়। যে বাড়িতে ক্যাসিনোটি ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের কিছু গাছে আগুন ধরে গিয়েছে। তবে আশপাশের বাড়িগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা জানানো হয়নি স্থানীয় প্রশাসনের তরফে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *