ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ জওয়ানের

আমুদরিয়া নিউজ: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। শনিবার ঝাড়খণ্ডের ঘটনা। মৃত জওয়ানের নাম সত্যবান কুমার সিং(৩৪)। এদিন ভোরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ওড়িশা -ঝাড়খণ্ড সীমানার কাছে সারান্ডার জঙ্গলে কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। এরপরই যৌথ অভিযানে নামে ওড়িশার স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফের ১৩৪ নম্বর ব্যাটেলিয়ান। তল্লাশি চলাকালীন মাটির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে পা দিয়ে ফেলেন সত্যবান। তখনই বিস্ফোরণটি ঘটে।। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাউরকেল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও তাঁকে বাঁচানো যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *