আমুদরিয়া নিউজ: বিরাট কোহলি আবারও ইতিহাস গড়লেন Indian Premier League-এ। রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম গুজরাট টাইটান ম্যাচে, বেঙ্গালুরুর M Chinnaswamy Stadium-এ তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক দেশেই ১০,০০০ টি-২০ রান পূর্ণ করার অনন্য রেকর্ড গড়লেন।
বিরাট কোহলি গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ৪৯ রানের মাইলফলক পেরিয়ে India-তেই ১০,০০০ টি-২০ রান পূর্ণ করেন, যা তিনি ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১০ম ওভারেই স্পর্শ করেন। এর ফলে তিনি এক দেশে সর্বাধিক টি-২০ রান করা বিশ্বের প্রথম ক্রিকেটার হন। তালিকায় তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা, যাঁর ভারতে মোট রান ৮,৫৬৩।