টানটান উত্তেজনার শেষে কেকেআরের জয়ধ্বনি

আমুদরিয়া নিউজ: এলএসজির বিরুদ্ধে বদলার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে রিঙ্কু সিং -এর দূরন্ত অপরাজিত ৮৩ রানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে কেকেআর। জবাবে লখনউও দমে যায়নি; শেষ বলের ছক্কায় ম্যাচ টাই করে তারা। তবে ১৭ রান বাঁচানোর সহজ সমীকরণ শেষ ওভারে ধরে রাখতে পারেননি কার্তিক  ত্যাগি তাঁর অতিরিক্ত ও ভুলে জেতা ম্যাচ গড়ায় সুপার ওভারে। ম্যাচ সেরা হন রিঙ্কু।

চরম বিপর্যয়ের মুখে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র ভরসা হয়ে দাঁড়ান রিঙ্কু সিং। শুরুতে সময় নিয়ে ইনিংস গড়লেও সেট হওয়ার পর একাই পাল্টে দেন ম্যাচের রং। বাঁহাতি তারকার অনবদ্য হাফসেঞ্চুরির পর স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ে কেকেআরকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে অপরাজিত ৮৩ রান করেন রিঙ্কু, তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। শেষ ওভারে টানা চার ছক্কা মেরে তিনি দলকে ১৫৫/৭-এ পৌঁছে দেন, যা পরে জয়ের ভিত গড়ে দেয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *