আমুদরিয়া নিউজ: ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন এবং মুম্বাই উত্তর লোকসভা কেন্দ্রে ভোট গণনা ও ইভিএমে কারচুপির অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, মোট ভোটার সংখ্যা এবং প্রকৃত ভোটদানের সংখ্যাকে গুলিয়ে ফেলার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। হরিয়ানায় মোট ২ কোটি ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ১ কোটি ৩৯ লক্ষ ১৩ হাজার ৮৭৯ জন। অন্যদিকে, মুম্বাই উত্তর কেন্দ্রে ১৮.১২ লক্ষ ভোটারের মধ্যে ভোট পড়েছিল ১০.৩৩ লক্ষ। কমিশনের বক্তব্য, পোস্টাল ব্যালট, নোটা ও বাতিল ভোটের হিসাব ধরলে ভোটদানের সঙ্গে গণনার তথ্যে কোনও বড়সড় গরমিল নেই। ফর্ম ১৭সি-সহ সমস্ত সরকারি নথিই এই দাবির প্রমাণ বলে জানিয়েছে কমিশন।
Total Views:
0