শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস তিন দিন অনলাইন তিনদিন অফলাইন (বাংলাদেশ)

 

আমুদরিয়া নিউজ : বিশ্বের জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়  ঘোষণা করেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৩ দিন অনলাইন  ক্লাস ও বাকি তিন দিন অফলাইন   ক্লাস নেয়া হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তবে এর মধ্যে তিন দিন অনলাইন, তিনদিন অফলাইন ক্লাস হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকদের স্কুলে এসে নিতে হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলিও অফলাইনেই নিতে হবে। জানা গিয়েছে, ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী কাল বুধবার একটি জরুরী বৈঠক ডাকা হয়েছে।

এই সিদ্ধান্ত শুধু ঢাকাসহ শহর এলাকার জন্য কিনা সে বিষয়েও পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *