আমুদরিয়া নিউজ: শিশুদের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো অনেক সময়ই অত্যন্ত সাধারণ এবং মৃদু হওয়ায় অধিকাংশ সময় বাবা-মা বা চিকিৎসকদের চোখে সহজে ধরা পড়ে না, যা পরে মারাত্মক আকার ধারণ করে। শিশু রোগ বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে একটানা বেশ কিছুদিন ধরে জ্বর থাকা, কোনো কারণ ছাড়াই হঠাৎ দ্রুত ওজন হ্রাস পাওয়া, হাড় বা জয়েন্টে অনবরত ব্যথা হওয়া, অথবা শরীরের কোনো অংশে বা গ্রন্থিতে অস্বাভাবিক ফোলা ভাব দেখলে তা অবহেলা করা উচিত নয়। এছাড়াও অতিরিক্ত ক্লান্তি, খেলাধুলোয় অনীহা এবং ত্বক ফেকাসে হয়ে যাওয়াও লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে।
চিকিৎসকদের মতে, সঠিক সময়ে রোগ নির্ণয় হলে শিশুদের ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে সাধারণ ঠাণ্ডা লাগা বা চোট লাগা ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।