বিদেশি সিনেমার উপরে এবার ১০০ শতাংশ কর ঘোষণা ট্রাম্পের

আমুদরিয়া নিউজ: যে কোনও বিদেশি সিনেমার উপর এ বার থেকে ১০০ শতাংশ কর আদায় করবে মার্কিন প্রশাসন। এমনটাই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য, আমেরিকার চলচ্চিত্রের বাজার বিধ্বস্ত। হলিউড এবং অনুরূপ জায়গাগুলি ধুঁকছে। এর পেছনে বিভিন্ন দেশের ‘চক্রান্ত’ দেখতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিযোগ, আমেরিকান স্টুডিও এবং চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রি, পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি। তাই এই নয়া ব্যবস্হা। ট্রাম্পের ঘোষণার পর বিদেশি ছবি থেকে শুল্ক আদায়ের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। নতুন নির্দেশিকার প্রভাব পড়বে ভারতে প্রযোজিত ছবিগুলির উপরেও। এ দেশে প্রযোজিত ছবি আমেরিকায় মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *