হরমুজ প্রণালী না খুললে ইরানে ভয়ঙ্কর হামলা, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আমুদরিয়া নিউজ : ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে আরো ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর, শনিবার রাতে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নতুবা ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।” দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটিতে আঘাত করেই এই হামলা শুরু হবে বলেও তিনি ওই পোস্টে ইরানকে সাবধান করেছেন।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বর্তমান বিশ্বের  ব্যবহৃত জ্বালানির একটি বড় অংশ এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছয়। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে ইরান এই রুট বন্ধ করে দেওয়ার পর থেকেই জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে এবং ক্রুড অয়েলের দাম বেড়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানকে কড়া বার্তা দিলেন ট্রাম্প।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *