যুদ্ধকালীন মস্কোয় নজরদারি ও আতঙ্কে কাটছে পশ্চিমা কূটনীতিকদের জীবন

আমুদরিয়া নিউজ: ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার রাজধানী মস্কোয় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের জীবন চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে কাটছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ২৪ ঘণ্টা তাঁদের ওপর কঠোর গোপন নজরদারি চালানো হচ্ছে। ফোন ট্যাপ করা থেকে শুরু করে তাঁদের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে রুশ গোয়েন্দা সংস্থাগুলো।

কূটনীতিকদের মতে, এক ধরনের “ক্রনিক প্যারানোয়া” বা সার্বক্ষণিক মানসিক ভীতি গ্রাস করেছে তাঁদের। ঘরের ভেতরেও স্বাধীনভাবে কথা বলার পরিবেশ নেই। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *