ট্রাম্পকে খুনের হুমকি আল কায়দার! হিটলিস্টে মাস্কও

আমুদরিয়া নিউজ: জঙ্গি সংগঠন আল কায়দার তরফে খুনের হুমকি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা সূত্রে খবর একিউএপি অর্থাৎ আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা ট্রাম্পকে হত্যা করার এই হুমকি দিয়েছে। ট্রাম্প ছাড়াও হুমকি পেয়েছেন এলন মাস্ক-সহ মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। গাজায় ইজরায়েলের ধ্বংসলীলা ও সেখানে আমেরিকার মদতের অভিযোগে ট্রাম্পকে এই হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প ও মাস্ক ছাড়াও উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিদেশ সচিন মার্কো রুবিও, মার্কিন প্রতিরক্ষা সচিবের পিট হেগসেথকেও হুমকি দেওয়া হয়েছে। আমেরিকার তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *