আজারবাইজানের বিমান ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাইলেন কেন পুতিন

আমুদরিয়া নিউজ : আজারাবাইজানের বিমান রাশিয়ায় ভেঙে পড়ার ঘটনা নিয়ে ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কাসপিয়ান সাগরের ধারে কাজাখস্তানের আকতু শহরের কাছে থেকে একটি ফাঁকা জায়গায় আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি ভেঙে পড়েছিল। দুর্ঘটনার সময় বিমানকর্মী-সহ এতে মোট ৬৭ জন ছিলেন। গ্রজনিতে ঘন কুয়াশার কারণে ওই বিমানের গতিপথ পরিবর্তিত হয়। কাজাখস্তানে জরুরি অবতরণ করতেও চেয়েছিলেন পাইলট। অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শনিবার ক্রেমলিনের তরফে পুতিনের বিবৃতি মিলেছে। তাতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এর পরেই আলোচনা শুরু হয়েছে, যে প্রযুক্তিগত সমস্যার কারণে দুর্ঘটনা হলে ক্ষমা চাইবেন কেন পুতিন।

নাকি ইউক্রেনের বিমান ভেবে মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া তা নিয়েও প্রশ্ন দানা বাঁধছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *