শিলিগুড়ি থেকে পুনে সরাসরি বিমান চালু

আমুদরিয়া নিউজ :   উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এবার এল বড় সুখবর। শিলিগুড়ি থেকে পুনে যাওয়া এখন অনেকটাই সহজ হয়ে গেল। বাগডোগরা বিমানবন্দর থেকে আজ থেকেই পুনেগামী সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। এই নতুন পরিষেবা শুরু করেছে Air India Express। ফলে শিলিগুড়ি ও আশেপাশের এলাকার সঙ্গে পুনের যোগাযোগ আরও মসৃণ ও সুবিধাজনক হয়ে উঠল।

সপ্তাহে পাঁচ দিনসোম, বুধ, বৃহস্পতি, শুক্র রবিবারসরাসরি এই বিমান পরিষেবা চালু থাকবে। ব্যবসা বা কাজের সূত্রে যাঁদের নিয়মিত পুনে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক হবে। পাশাপাশি, পর্যটকরাও এই পরিষেবা থেকে উপকৃত হবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *