আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও স্মার্টফোন বাজারে মন্থরতার মধ্যেও ভারতে Apple-এর দাপট বেড়েই চলেছে। সংস্থার CEO Tim Cook জানিয়েছেন, মার্চে ভারত-সহ একাধিক উদীয়মান বাজারে iPhone, iPad ও Mac—তিন ক্ষেত্রেই Apple ডাবল ডিজিট বৃদ্ধি পেয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই বৃদ্ধির সময়েই ভারতের সামগ্রিক স্মার্টফোন বাজার গত ছয় বছরের মধ্যে সবচেয়ে দুর্বল মার্চ মাস পার করেছে। যন্ত্রাংশের দাম বৃদ্ধি ও ফোনের মূল্যবৃদ্ধির জেরে বাজারে চাহিদা কমে হ্যান্ডসেট সরবরাহ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত নেমে গেছে। অথচ সেই প্রতিকূল আবহেও প্রিমিয়াম সেগমেন্টে Apple-এর iPhone, iPad এবং Mac বিক্রি লাফিয়ে বাড়ায় ভারতীয় বাজারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।