লন্ডনে বিশ্বের অন্যতম দামি কফি পান করলেন দিলজিৎ দোসাঞ্জ

আমুদিরায় নিউজ : পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি লন্ডনে তার সফরের সময় বিশ্বের অন্যতম দামি কফি পান করেছেন। এই অভিজ্ঞতা তিনি ইনস্টাগ্রামে একটি মজার ভিডিওর মাধ্যমে শেয়ার করেন। সেখানে তিনি বলেন, ‘এই কফির দামে ভারতে একটা বিয়েও হয়ে যেতে পারে!’ দিলজিৎ তার ‘দিল লুমিনাতি ট্যুর ২০২৪’-এর অংশ হিসেবে লন্ডনে ছিলেন। সেই সময়েই তিনি এই ব্যতিক্রমী কফি পান করার অভিজ্ঞতা তার ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। দিলজিৎ ভক্তদের হার্টথ্রব তো ছিলেনই। এবার এই মজাদার অভিজ্ঞতা শেয়ার করে তিনি ভক্তদের মনের আরও গভীরে প্রবেশ করলেন বলেই মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *