‘সংবিধান হত্যা দিবস’ পালনে চিঠি কেন্দ্রের, আপত্তি জানালেন মমতা

আমুদরিয়া নিউজ: সংবিধান হত্যা দিবস পালন করার জন্য রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু তা নিয়ে চরম আপত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাফ জানিয়ে দিলেন, রাজ্য সংবিধান হত্যা দিবস পালন করবে না। প্রসঙ্গত, আগামী ২৫ জুন দেশে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। বুধবার এই বিষয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, “কীসের সংবিধান হত্যা দিবস? সারা দেশে বিজেপি যা করছে তাতে তো প্রতিদিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হয়। তাছাড়া এই তারিখটা ঠিক করলেন কীসের ভিত্তিতে?” মুখ্যমন্ত্রীর কথায়, জরুরি অবস্থার ৫০ বছর তো গত বছর পেরিয়ে গেছে। তাহলে এবারে কেন সেই দিবস পালন করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর সাফ কথা, “ওরা বলছে, সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কিন্তু এই সংবিধান হত্যা কথাটায় আমার আপত্তি আছে। যদিও গণতন্ত্রের স্তম্ভগুলোকে ওরা ইতিমধ্যেই প্রতিদিন ধ্বংস করছে। ফলে ওরা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না। কারণ, আমাদের মতো করে পালন করতে হলে প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করতে হবে।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *