প্রেমিকার বোনের সঙ্গে পালালেন প্রেমিক

আমুদিরায় নিউজ : অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা কাইলি ছয় বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের মাত্র এক ঘণ্টার মধ্যেই তার স্বামী গায়েব হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর কাইলি জানতে পারেন, তার স্বামী তারই তুতো বোনের সঙ্গে পালিয়ে গেছেন। এই হৃদয়বিদারক অভিজ্ঞতা কাইলি সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে শেয়ার করেন। তিনি জানান, বিয়ের দিন সবকিছু স্বাভাবিক ছিল। এমনকি ছবি তোলার পরও স্বামী হাসিখুশি ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ হন এবং মাসের পর মাস কোনো যোগাযোগ করেননি। পরবর্তীতে কাইলি জানতে পারেন, তার স্বামীর সম্পর্কের কথা। এই ঘটনার পর কাইলি তার স্বামী ও তুতো বোনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *