আমুদরিয়া নিউজ: ফের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গৃহস্থের বাড়ি। জলপাইগুড়ির বেলাকোবার স্টেশন কলোনির ঘটনায় দমকল দেরিতে পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পালের বাড়িতে সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দমকল পৌঁছলে ক্ষুব্ধ বাসিন্দারা দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দেয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বেলাকোবা রাজগঞ্জ ব্লকে এখনও কোন দমকল কেন্দ্র নেই। জলপাইগুড়ি থেকে দমকল আসতে দীর্ঘ সময় লাগায় বারবার বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। দ্রুত রাজগঞ্জে দমকল কেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার এই দাবিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।
বেলাকোবায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকল নিয়ে ক্ষোভ
Total Views:
0
Leave a Comment