আমুদরিয়া নিউজ : অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসা নিয়ে ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোরট আদালত জানিয়েছে, আগামী চার সপ্তাহ পরমব্রতের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতারি করা যাবে না। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, গড়িয়াহাট থানা নিজের মতো তদন্ত চালিয়ে যাবে এবং সেই তদন্তে পরমব্রতকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
অভিযোগের সূত্রপাত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হওয়া কথোপকথন থেকে। ২০২১ সালের ২ মে করা একটি পোস্টে পরমব্রত লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!”— যা নিয়ে ‘হিংসায় উসকানি’ দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন।