আমুদরিয়া নিউজ: মেয়ে নর্থ ওয়েস্টের ক্যারিয়ারের প্রথম একক কনসার্টকে ঘিরে একই মঞ্চে না হলেও একই ছাদের নিচে দেখা গেল কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্টকে। শিকাগোর ভিক থিয়েটারে ১৩ বছর বয়সি নর্থের অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন দু’জনেই।
বিচ্ছেদের পরেও মেয়ের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবা-মায়ের উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের। তবে একই অনুষ্ঠানে থাকলেও কিম ও কানিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছিলেন।
Total Views:
0