১ অগস্ট থেকে রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

আমুদরিয়া নিউজ: ১ আগস্ট থেকে রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রায় তিনবছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে ১০০ দিনের প্রকল্প। এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনও টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ। যা নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল। এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এসলাজে ১০০দিনের মামলাটি ওঠে। আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কিন্তু কাজ আটকে রাখা যাবে না। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, ‘১০টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ? যা হয়েছে, সেটা অতীত। এবার নতুন করে চালু করতে হবে।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *