আমুদরিয়া নিউজ: বিরোধী আন্দোলন দুর্বল করতে কেন্দ্র ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি প্রয়োগ করছে বলে অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর দাবি, প্রতিবাদ কর্মসূচিতে প্রশাসনের ভিন্ন আচরণ আন্দোলনকারীদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করছে। তাই ষড়যন্ত্রের তত্ত্বে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন তিনি। জ্ঞানেশ কুমার ও তাঁকে রক্ষা করছেন বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের জবাবদিহি নিশ্চিত করাই আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান দিপকে।
Total Views:
0