আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই ডলারের বিপরীতে কিছুটা শক্তিশালী হলো ভারতীয় মুদ্রা। মঙ্গলবার, ৩ নভেম্বর সকালে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দর ১২ পয়সা বেড়ে দাঁড়ায় ৯৪ টাকা ৭২ পয়সায়।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অর্থ বিনিয়োগের জেরেই রুপির দর কিছুটা শক্তিশালী হয়েছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাজারে এখনও অনিশ্চয়তা রয়েছে।
উল্লেখ্য, সোমবার ডলারের তুলনায় রুপির দর বন্ধ হয়েছিল ৯৪ টাকা ৮৪ পয়সায়।
Total Views:
0