রাহুল-প্রিয়াঙ্কার আটক ঘিরে বিতর্ক, কেন্দ্রকে নিশানা অভিজিৎ দীপকের

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভের জেরে মঙ্গলবার দিল্লিতে আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। পরে রাত ১০টার কিছু পর তাঁদের মুক্তি দেওয়া হয়।

ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় প্রশাসনকে ‘একনায়কতান্ত্রিক’ বলে কটাক্ষ করে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন।

নির্বাচন কমিশনের দিকে বিরোধীদের প্রতিবাদ মিছিল ঘিরেই মঙ্গলবার উত্তেজনা ছড়ায় দিল্লিতে। অনুমতি না থাকার অভিযোগে মিছিলে বাধা দেয় পুলিশ এবং রাহুল-প্রিয়াঙ্কাসহ একাধিক নেতাকে আটক করা হয়।

ভোটার তালিকা থেকে বেআইনিভাবে নাম বাদ দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধীরা। কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। রাহুল-প্রিয়াঙ্কার আটককে ঘিরে নতুন করে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *